1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

দুদকের দুর্নীতি অনুসন্ধান দলের সুনামগঞ্জের হাওর পরিদর্শন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ৫.১০ পিএম
  • ৫৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরের বোরো ফসলরক্ষা বাধের কাজে অনিয়ম খতিয়ে দেখতে দুদকের তিন সদস্যের প্রতিনিধি দল সুনামগঞ্জের হাওরে বিভিন্ন ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছে। তদন্ত দল বৃহষ্পতিবার সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত তাহিরপুর, জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করে। বিকেলে সুনামগঞ্জ সার্কিট হাউসে তদন্ত দলের প্রধান দুদকের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
জানা গেছে গত বুধবার হাওরের ফসলরক্ষা বাঁধের দুর্নীতির অভিযোগে গঠিত দুদকের এই বিশেষ তদন্ত কমিটি ফসলরক্ষা বাঁধের অনিয়ম খতিয়ে দেখতে সিলেটে আসে। তারা সিলেট পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন কাগজ পত্র সংগ্রহ করেন। বৃহষ্পতিবার সকালে জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের নিয়ে হাওরের ফসলরক্ষা বাঁধের বিভিন্ন প্রকল্প দেখতে যান তারা। তাহিরপুর উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর, জামালগঞ্জের হালির হাওর, বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরসহ বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাধের কাজ পরিদর্শন করেন।
তদন্ত দলের প্রধান দুদকের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন বলেন, যথাযতভাবে ও বৈজ্ঞানিক পদ্দতিতে বাঁধের কাজ সম্পন্ন না করলে চুরি থাকবেই। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছি। হাওরের ফসলরক্ষা বাধের কাজে দুর্নীতি রোধে দুদক সরকারের কাছে নানা ধরনের সুপারিশ করবে। এর সুফল অবশ্যই ফসলহারা হাওরবাসী পাবে বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!