1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্র সিলেট

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১, ৭.২৫ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সিলেট নগরের চৌহাট্টায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে গিয়ে পরিবহন শ্রমিকদের হামলার মুখে পড়েন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের ওপরও হামলা করে পরিবহন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ ফয়সল আহমদ ফাহাদ (৩৮) নামে এক পরিবহন শ্রমিককে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করতে গেলে পরিবহন শ্রমিকরা বাধা দেয়। খবর পেয়ে দুপুরে মেয়র, কাউন্সিলর, ম্যাজিস্ট্রেট ও সংশ্লিস্ট কর্মকর্তাদের নিয়ে উন্নয়ন কাজ পরিদর্শনে যান মেয়র আরিফুল হক চৌধুরী। তখনও পরিবহন শ্রমিকরা সড়ক ও ফুটপাত দখল করে গাড়ি পার্কিং করে রাখে। এ সময় মেয়রসহ সিসিকের কর্মকর্তারা সড়ক সম্প্রসারণের কাজ শুরু করতে চাইলে পরিবহন শ্রমিকরা বাধা দেন। এনিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে সিটি করপোরেশনের কর্মকর্তাদের ওপর হামলা চালায় পরিবহন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরিবহন শ্রমিকদের হামলার পর পর সিটি করপোরেশনের কর্মীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে পুলিশের উপরও হামলা চালায় শ্রমিকরা। এ সময় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষ চলাকালে পুরো এলাকা অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের কারণে চৌহাট্টা-আম্বরখানা, চৌহাট্টা-রিকাবীবাজার, চৌহাট্টা-জিন্দাবাজার, চৌহাট্টা-মিরবক্সটুলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আধঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষ থামাতে পুলিশকে ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে বেশ কজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ বলেন, মেয়র, কাউন্সিলর ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে পরিবহন শ্রমিকরা আচমকা হামলা চালায়। এ সময় কাউন্সিলরসহ সিসিকের অন্তত আটজন আহত হয়েছেন। তিনি বলেন, হামলার এক পর্যায়ে বন্দুক নিয়ে একজন মেয়রের দিকে তেড়ে আসলে পুলিশ তাকে আটক করে।

এ ঘটনার ব্যাপারে পরিবহন শ্রমিকদের কেউ কথা বলতে চাননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক পরিবহন শ্রমিক বলেন, আমরা দীর্ঘদিন ধরেই এই এলাকায় স্ট্যান্ড করে আছি। উচ্ছেদের আগে আমাদের বিকল্প একটি জায়গা প্রদানের জন্য মেয়রের কাছে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি তা না করে উচ্ছেদ করতে চাইছেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, পুলিশ আধঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়। তিনি বলেন, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ ফয়সল আহমদ ফাহাদ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!