1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

দেশে ৭ দিনে করোনার টিকা নিলেন ৯ লাখের বেশি মানুষ

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১, ১২.২২ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
শুরুর ভয় কাটিয়ে এখন কোভিড-১৯ টিকা নিচ্ছে সবাই। রাজধানীর জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে শনিবার টিকা নেওয়ার সময় নিজেই সে দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন এই ব্যক্তি। ছবি: মোস্তাফিজুর রহমান
শুরুর ভয় কাটিয়ে এখন কোভিড-১৯ টিকা নিচ্ছে সবাই। রাজধানীর জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে শনিবার টিকা নেওয়ার সময় নিজেই সে দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন এই ব্যক্তি। ছবি: মোস্তাফিজুর রহমান
নতুন করোনাভাইরাসের টিকা প্রয়োগ শুরুর সাত দিনে সারাদেশে ৯ লাখের বেশি মানুষকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে।
সর্বশেষ রোববার ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জনকে টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণ টিকাদান শুরু করে সরকার। মাঝে একদিন শুক্রবার টিকাদান বন্ধ ছিল।

কয়েক সপ্তাহের ব্যবধানে এই টিকার দুটি ডোজ নিতে হচ্ছে প্রত্যেককে। সরকার বিনামূল্যে এই টিকা দিচ্ছে। টিকাদান কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা বেলা আড়াইটা পর্যন্ত চলছে টিকাদান।
মঙ্গলবার যারা টিকা নিয়েছেন, তাদের ৩২ জনের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস (মেডিকেলে ইনফরমেশন সার্ভিসেস) জানিয়েছে, এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন, তাদের ৪২৬ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

এমআইএসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার পর্যন্ত সারাদেশে ৯ লাখ ৬ হাজার ৩৩ জন নিয়েছেন টিকা।

এদিন ঢাকা মহানগরের ৪৭টি হাসপাতাল থেকে ২২ হাজার ৯৮২ জন টিকা নিয়েছেন। সবচেয়ে বেশি ১৩২৪ জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৪৫ হাজার ৯১৪ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া ময়মনসিংহে ৭৩৫৭ জন, চট্টগ্রামে ৩৯ হাজার ৭০৩ জন, রাজশাহীতে ১৮ হাজার ৯৬৫ জন, রংপুরে ১৫ হাজার ২১৮ জন, খুলনায় ১৯ হাজার ৮০২ জন, বরিশালে ৯১৯৮ জন এবং সিলেট বিভাগে ১৩ হাজার ১৯৬ জন টিকা নিয়েছেন।

করোনাভাইরাস মহামারী উৎরাতে দেশের ১৩ কোটির বেশি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার।

সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা কিনছে সরকার। এই টিকার মধ্যে ইতোমধ্যে ৫০ লাখ ডোজ দেশে এসেছে। ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে আরও ২০ লাখ টিকা।

৭০ লাখ ডোজ টিকার ৩৫ লাখ মানুষকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গত ৭ ফেব্রুয়ারি গণ টিকাদান শুরু হয়। ৪০ বছরের বেশি বয়সীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারছেন।

ঢাকাসহ সারা দেশে ১০১৫টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। এরমধ্যে ঢাকার ৫০টি কেন্দ্র রয়েছে। ঢাকায় ২০৪টি এবং ঢাকার বাইরে ২ হাজার ১৯৬টি স্বাস্থ্যকর্মীর দল এসব কেন্দ্রে সরাসরি টিকা প্রয়োগ করছেন।

ধারাবাহিকভাবে করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে মোট ৭ হাজার ৩৪৪টি দল প্রস্তুত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রতিটি দল দৈনিক ১৫০ জনকে টিকাদান করতে পারবে। সে হিসেবে দৈনিক তিন লাখের বেশি মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে স্বাস্থ্য বিভাগের।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!