1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১, ১.৫৫ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে যাছাই-বাছাইয়ে নিয়োহিতদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তারা সুবিধা নিয়ে অমুক্তিযোদ্ধাদেরকেও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভূক্ত করছে। এসব অভিযোগ এনে অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও সন্তানরা। শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা সদরে শহিদ মিনার এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সন্তান কমা-ের সভাপতি খসরু ওয়াহিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার রৌজ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, মুক্তিযোদ্ধা সন্তান এমদাদ নুর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সহ সভাপতি হাবিবুর রহমান খেলু, এনামুল হক প্রমুখ।
বক্তারা বলেন তাহিরপুর উপজেলায় যাছাই বাছাইয়ে অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে। একটি চক্র আর্থিক সুবিধা নিয়ে অমুক্তিযোদ্ধাদের তালিকাভূক্ত করার অপচেষ্টা করছে। আমরা মহান মুক্তিযুদ্ধকে নিয়ে কাউকেই এই ব্যবসা করতে দেবনা। আমরা এই অনিয়মের বিরুদ্ধে ইতোমধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রীর সঙ্গেও দেখা করে দুর্নীতি ও অনিয়মের কথা জানিয়ে এসেছি।
উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রৌজ আলী বলেন, যাছাই বাছাইয়ে অমুক্তিযোদ্ধাদের বাতিল করার কথা। কিন্তু ঘটনা উল্টো ঘটছে। তাদের কাছ থেকে সুবিধা নিয়ে তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া হচ্ছে। এমন ঘটনায় মুক্তিযোদ্ধা সমাজ ক্ষুব্দ। আমরা প্রশাসনের কাছে বিতর্কিতদের যাছাই বাছাই থেকে বাতিল করার পাশাপাশি অমুক্তিযোদ্ধাদের তালিকাভূক্ত না করার দাবি জানিয়েছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!