1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

তাহিরপুরে যাদুকাটা নদীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানবন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ৮.১১ পিএম
  • ৩৩৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের ছবি তুলতে গিয়ে নির্যাতনের শিকার কামাল হোসেনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে পরিবেশ উন্নয়ন সংস্থা।

মঙ্গলবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংস্থা আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

১ ফেব্রুয়ারি তাইফুরের যাদুকাটা নদীতে অবৈধ বা পেপার কেটে বালি উত্তোলনের ছবি তুলতে গিয়ে বালু পাথর কুচক্রের নির্যাতনের শিকার হন দৈনিক সংবাদ-এর তাহিরপুর প্রতিনিধি কামাল হোসেন। ঘটনার আট দিন পর এখন পর্যন্ত এজহারভুক্ত পাঁচ আসামির মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে। তাই বাকি আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মানববন্ধনে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধন এর শুরুতে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, একটি প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন যাবৎ যাদুকাটা নদীর পাহাড় কেটে বালু পাথর উত্তোলন করছে। এতে নদী তীরবর্তী অনেকগুলো গ্রাম নদীগর্ভে তলিয়ে যাওয়ার হুমকিতে রয়েছে। অবৈধভাবে পাহাড় কেটে বিপুল অর্থ-বিত্তের মালিক হওয়া এই চক্রটি এখন আর কোন কিছুর তোয়াক্কা করছে না। তাই একজন সাংবাদিক ছবি তুলতে গেলে তাকে গাছে বেঁধে মারপিট করার মতো সাহস পাচ্ছে। এই ঘটনা ঘটিয়ে যদি তারা পার পেয়ে যায় তাহলে ভবিষ্যতে আর কেউ এমন ঘটনার প্রতিবাদ করতে পারবে না। এজন্য এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

একই সাথে যাদুকাটা নদীর পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বালু পাথর উত্তোলন বন্ধ থাকায় বেকার হয়ে পড়া শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের দাবি জানাই।’

আয়োজক সংগঠনের সভাপতি কাসমির রেজা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ পুরকায়স্থ টিটু’র সঞ্চালনায় উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি শেখ নাসির, সহ-সভাপতি ইউসুফ আলী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলার ফিল্ড অফিসার আল আমিন, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি জ্যোতিষ মজুমদার, নারী উদ্যোক্তা ফার্মিস আক্তার, লেখক কলামিস্ট গোলাম সারোয়ার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার কোষাধ্যক্ষ রজত ভূষণ সরকার, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম, ছড়াকার ঋষিকেশ রায় শংকর, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট এর সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, ফটো সাংবাদিক আনিস মাহমুদ, মোজাম্মেল হক, প্রভাষক মোঃ মাহবুবুর রউফ নয়ন, তায়েব আহমেদ জয়, শাকিল আহমেদ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!