1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

শাল্লায় সুরঞ্জিত সেনগুপ্তের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১, ১১.৩০ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
বিশিষ্ট পার্লামেন্টারিয়ান জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় কালী মন্দিরে উপজেলা আ’লীগের আয়োজনে সুরঞ্জিত সেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ দিপু রঞ্জন দাস, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী, কৃষকলীগের সাবেক সভাপতি কাজল বরণ চৌধুরী, আ’লীগের প্রচার সম্পাদক নওশের মনির, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রান্টুলাল দাস, যুবলীগের ফেণি ভূষণ সরকার, ছাত্রলীগের আহ্বায়ক পলাশ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সন্দীপন সরকার প্রমুখ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন ২নং হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার, সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী, যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপুসহ উপজেলা আ’লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুরুতেই গীতাপাঠের মাধ্যমে শোকসভার সুচনা করা হয়। পরে সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনায় ১মিমিট নীরবতা পালন করেন নেতারা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!