1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

শাল্লায় নক্সাবহির্ভূত মুজিববর্ষের ঘর নির্মাণ: জেলা প্রশাসকের ক্ষোভ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১, ১১.২১ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, শাল্লা:
সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেছেন ৩জন এডিসি ও সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ২০জন কর্মকর্তা শাল্লা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর মুজিববর্ষে উপহার স্বরূপ আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন। কোথাও কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় বেশকিছু সরকারি ঘরের নকশা পরিবর্তন করা হয়েছে। যা একেবারেই মনগড়া। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ৫ ফেব্রুয়ারি উপজেলার বাহাড়া ইউপির রঘুনাথপুর গ্রামে সরেজমিনে এসব মনগড়াভাবে নকশা পরিবর্তন করে সরকারি ঘর তৈরি করতে দেখা যায়। এমন নিয়ম বহির্ভূতভাবে ডিজাইন তৈরির নির্দেশ কে দিয়েছেন-এমন প্রশ্নের উত্তরে রাজমিস্ত্রি রায়ধন দাস বলেন মামুনুর স্যার এভাবে ঘর তৈরির নির্দেশ দিয়েছেন বলে সাংবাদিকদের জানান তিনি। এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান বলেন জেলায় একটি রেজুলেশন করা হয়েছে। সেখানেই জায়গা যাদের কম তাদের এভাবেই ঘর তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।
৫ ফেরুয়ারি শুক্রবার বিকেলে জেলা পরিষদের সামনে সাংবাদিকদের ঘরের নকশা পরিবর্তন করা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন সরকারি ঘরের ডিজাইন চেইঞ্জ করার কোনো সুযোগ নেই। যে ডিজাইন চেইঞ্জ করেছে আমরা তার বিরুদ্ধে লেখবো এবং পরিবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনের নিকট ঘরের ডিজাইন কেনো পরিবর্তন করা হলো তিনি জানতে চান এবং কোনোভাবেই সরকারি ঘরের ডিজাইন পরিবর্তন করা যাবে না বলে তাঁকে সতর্ক করে দেন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী বলেন সরকারি ঘরের ডিজাইন কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। যারা করেছেন তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। শাল্লা উপজেলার কর্মকর্তারা
এমন অনেক নকশা বহির্ভূত ঘরের ধারে কাছেও নিয়ে যাননি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে পরিদর্শনে আসা সিনিয়র কর্মকর্তাদের।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!