1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দিরাইয়ে প্রয়াণ দিবসে সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১, ৫.৪১ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে বিশিষ্ট সংসদ সদস্য, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার(৫ ফেব্রুয়ারি) পতাকা উত্তোলন, সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোকর‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন শেষে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ, গ্রো ফাউন্ডেশন, সেন মার্কেট ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

বেলা আড়াইটায় দলীয় কার্যালয় থেকে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আয়োজনে শোকর‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহবায়ক ও দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, জগদীশ সামন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, লুৎফর রহমান এওর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, সাবেক সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, ইউপি সদস্য এহসান চৌধুরী, সাবেক ইউপি সদস্য আব্দুস ছাত্তার, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার প্রমুখ।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!