1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেলযোগাযোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১, ১২.৫৯ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার ফলে মাটি ও পানিতে ভাসছে তেল, শঙ্কা দেখা দিয়েছে অগ্নিকাণ্ডের। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাজগাঁও রেলওয়ে স্টেশনের বিয়ালিবাজার এলাকায় এঘটনা ঘটে। এতে আটকা পড়েছে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন।
স্থানীয় বাসিন্দা সমসু মিয়া জানান, বিকট শব্দে বাড়ি থেকে বের হয়ে দেখেন তেলবাহী ট্রেন পড়ে আছে। তখন পরিচিত একজনকে ফোনে মাইজগাঁও স্টেশন মাস্টারকে বিষয়টি জানাতে বলেন।
জানা যায়, ট্রেনের ৭টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যার ৪টি থেকে তেল মাটিতে পড়তে থাকে। এমনকি পার্শ্ববর্তী ডোবা-নালায়ও ভাসতে থাকে তেল। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে অগ্নিকাণ্ডের আতঙ্ক। দুর্ঘটনা এড়াতে মসজিদে মাইকিং করেছেন স্থানীয়রা।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ঘণ্টায় দৃশ্যমান কোনো উদ্ধার প্রক্রিয়া শুরু হয়নি।
এ বিষয়ে মাইজগাঁও স্টেশন মাস্টার পার্থ তালুকদার জানান, কন্ট্রোলরুমকে বিষয়টি জানানো হয়েছে। মাইজগাঁও স্টেশনে উপবন এক্সপ্রেস ট্রেন আটকা পড়ায় জনরোষে পড়েছেন বলে জানান তিনি। তবে কখন ওয়াগনগুলো উদ্ধার হবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল আজিজ বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে, ইতোমধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের কয়েকটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!