1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল সুনামগঞ্জের ‘বন্ধু এক্সপ্রেস’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১, ৮.১৫ পিএম
  • ৫২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের বিভিন্ন সরকারি বেসরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি কলেজের একই ব্যাচের প্রাক্তন সহপাঠীদের সংগঠন ‘বন্ধু এক্সপ্রেস, সুনামগঞ্জ’ সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন পেয়েছে। সামাজিক সংগঠন হিসেবে ইতোমধ্যে সংগঠনটি শিক্ষক সম্মাননা, অসহায় মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তাপ্রদান, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ নানাভাবে মানবিক ও সামাজিক কাজ করে আসছে। এখন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন পাওয়ায় কাজে আরো গতি আসবে বলে মনে করেন বন্ধু এক্সপ্রেসের সংগঠকরা। তারা আর্ত মানবতার সেবায় আগামীতে আরো কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বন্ধু এক্সপ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় তালুকদার বলেন, গত ৩১ ডিসেম্বর ২০২০ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তর সংগঠনটিকে নিবন্ধনপত্র প্রদান করেছে। ১৯৬১ সনের স্বেচ্ছামূলক সমাজকল্যাণ প্রতিষ্ঠান ( রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ (নম্বর ৪৬) এর ৪ (৩) ধারার অধীনে বন্ধু এক্সপ্রেসকে রেজিস্ট্রেশন প্রদান করা হয়। যার নম্বর সুনাম-৯৫১/২০২০।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!