1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

সাংবাদিক নির্যাতন; সচেতন নাগরিক ফোরামের মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১, ২.৩২ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধিঃ
যাদুকাটা নদীতে অবৈধ পন্থায় বালু পাথর উত্তোলনের ছবি সংগ্রহ করতে গিয়ে দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর প্রতিনিধি কামাল হোসেন এর উপর মধ্যযুগীয় কায়দায় বালুখেকোদের হামলা ও নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাদাঘাট সচেতন নাগরিক ফোরাম।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিলটি বাদাঘাট বাজারের বাদামপট্টি থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের মেইন রোডস্থ মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে সাংবাদিক কামালের উপর বর্বরোচিত হামলার মূল অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক রফিক আহমেদ মানিক, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক জুলহাস মল্লিক, জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির পাঠান, ওলামালীগ বাদাঘাট ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব বাচ্চু মোল্লা, বাদাঘাট ইউনাইটেড ক্লাবের সভাপতি মাহবুব মল্লিক, সহ-সভাপতি শামীম আহমেদ, শাহ্ জাহান মিয়া, তরিকুল ইসলাম, ব্যবসায়ী সেলিম হায়দার, মহিবুর রহমান চৌধুরী, আ. রকিব আহমেদ ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন, ছাত্রদল নেতা আবুল কাসেম, আল-আমীন প্রমূখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!