1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

তাহিরপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আরও ১জন গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১, ২.৩৪ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে নদীর পাড় কেটে বালি উত্তোলনের ছবি তুলতে গিয়ে স্থানীয় সাংবাদিক কামাল হোসেনকে (৩০) গাছের সাথে বেঁধে মারধরের মামলার এজাহার নামীয় আসামী উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আনামত আলীর পুত্র রইস উদ্দিন (৪০) কে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।

বুধবার (৩ ফেব্রুয়ারী) ভোর রাতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. রাজিবুল ইসলাম, এস আই মাহমুদুল হাসান, এ এস আই রাজু কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মানিগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) দীপঙ্কর বিশ্বাস।

এর আগে ঘটনার ভিডিও ফুটেজ দেখে সোমবার ঘাগটিয়া এলাকার সামু মিয়ার ছেলে ফয়সাল আহমেদ, শাহনুর মিয়ার ছেলে আনহারুল ইসলাম, ছবিরুল ইসলামের ছেলে তাহির হোসেন, গোলাম হোসেনের ছেলে মাসবিরুল ইসলাম আটক করে পুলিশ।

উল্লেখ্য, সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে সাংবাদিক কামাল হোসেন ছবি তুলতে যান।

এসময় স্থানীয় বালু পাথরখেকো চক্র সাংবাদিক কামাল হোসেনকে হামলা করে ঘাগটিয়াবাজারে জনসম্মূখে গাছের সাথে বেঁধে নির্যাতন করে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার বাদাঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!