1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

দিরাইয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে আজিজুর রহমান বুলবুল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১, ১০.০৪ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি ঃ-
দিরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল বলেছেন, সুস্থজীবন ও সুন্দর মানসিকতা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা সমাজে সম্প্রীতি বৃদ্ধি করে। ক্রিকেটের মাধ্যমে মাশরাফি-সাকিব আল হাসানরা বিশে^র দরবারে বাংলাদেশকে সম্মানিত করেছে। এখান থেকেই বেরিয়ে আসবে আগামীদিনের তারকা খেলোয়াড়েরা। আজ (বৃহস্পতিবার) বেলা ২টায় দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও যুবসমাজ আয়োজিত সিক্সটিন-সিক্সটিন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাতারগাঁও মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসাইনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সালাহ উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র বিশ^জিৎ রায়, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদ উল্লাহ, মেরাজ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জগদল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান চৌধুরী ছোবা মিয়া, সহ সাধারণ সম্পাদক সানু মিয়া, উপজেলা যুবলীগ নেতা কলিম উদ্দিন, কামরুজ্জামান কামরুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আবু জেহাদ বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, ছাত্রলীগ নেতা সুহেল মিয়া, রাজীব রায় প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!