1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

সারা দেশে তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রি, রাতে আরও কমতে পারে

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ৬.০৮ পিএম
  • ৩৬১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সারা দেশে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আজ রাতে তাপমাত্রা আরও কমতে পারে। এতে কোথাও কোথাও শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। আগামী দুই দিন এমন অবস্থা থাকতে পারে বলে বুধবার (২৭ জানুয়ারি) জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ‘তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। আজ রাতে আরও কিছুটা কমতে পারে। এতে কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী দুই দিন প্রায় একই রকম থাকতে পারে আবহাওয়া।’
আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবার (২৬ জানুয়ারি) ছিল শ্রীমঙ্গলে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও বিভাগীয় শহরগুলোতে তাপমাত্রা কমে গেছে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। এরমধ্যে ঢাকায় মঙ্গলবার ছিল ১৪, আজ তা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, মঙ্গলবার ময়মনসিংহে ছিল ১৩ দশমিক ২, আজ ১ ডিগ্রি কমে ১২ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার চট্টগ্রামে ছিল ১৫ , আজ সেখানে ১ ডিগ্রি কমে ১৪ দশমিক ১। সিলেটে গতকাল ছিল ১৩ দশমিক ৩, আজ তা ২ ডিগ্রি কমে ১১ দশমিক ৭। রাজশাহীতে ছিল ১১ দশমিক ২, আজ ১১ দশমিক ৫। রংপুরে ছিল ১১ দশমিক ৫, আজ ১১ দশমিক ৭। খুলনায় ছিল ১৪ দশমিক ৮, আজ তা ২ ডিগ্রি কমে ১২ দশমিক ২ এবং বরিশালে মঙ্গলবার ছিল ১১ দশমিক ৭, আজ সেখানে বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ৭ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যেই অবস্থান করছে। আর ১১ ডিগ্রিতে আছে ১৪ জেলায়, আর ১২ ডিগ্রিতে আছে ৮ জেলায়,১৩ ডিগ্রিতে আছে ৮ জেলার তাপমাত্রা।
আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অপরদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে । রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!