1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

হাওররক্ষা বাঁধে দুর্নীতি: সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী স্ট্যান্ড রিলিজ

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ এপ্রিল, ২০১৭, ২.৩৬ পিএম
  • ৫৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দিনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁকে প্রত্যাহার করে পাউবোর প্রধান কার্যালয়ে যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য দুর্নীতি অনিয়মের অভিযোগে তার শাস্তির দাবিতে গত ১৫ দিন ধরে সুনামগঞ্জে বিক্ষোভ করছে কৃষক জনতা। গত ১৩ এপ্রিল পাউবো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন কৃষক জনতা।
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠায় আফছার উদ্দিনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। তবে পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুল হাই স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করলেও কেন স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তা বলেননি।
আফছার উদ্দিনের বিরুদ্ধে হাওরের ফসলরক্ষায় ২৮টি বাঁধ নির্মাণের ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানে বৃহস্পতিবার তিন সদস্যের কমিটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!