1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১, ৮.৩৩ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় জগন্নাথপুর বাজারে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি, জগন্নাথপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক টিমের প্রধান ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া আলম মামুন। সম্মানিত অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আবু হোরায়রা সাদ মাস্টার।

বিশেষ অতিথির বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মহি উদ্দিন মুনির, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শামসুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মনাজ্জির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন, রুহেল হোসেন ও আবুল হাসনাত আমির। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জয়নুর আহমেদ, মিজানুর রহমান মিজান, ফকরুল গনি, আবেদ মল্লিক, মো. সুয়েল, জাবেল আহমেদ, হারুন আহমেদ, হারুন মিয়া, সেলিম মিয়া, জাবেল আহমেদ, কয়েছ আহমেদ, এমরান আহমেদ, সেলাল আহমেদ রাকিব, শাহবিব মিয়া, রাসেল মিয়া, শিবলু মিয়া, শিপন মিয়া, মন্টা মিয়া, মুন্না মিজান, জামরুল ইসলাম, শেখ মুরছালিন, ময়নুল হক, আবু তাহের, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম খেজর, নিজাম আহমেদ, কাওছার আহমেদ, লালিম আহমদ, মাসুদ আহমেদ, হোসেন আহমদ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!