1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

মার্কিন সিনেটে ট্রাম্পের অভিশংসনের অভিযোগ দাখিল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১, ৮.১১ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের জন্য বিচার শুরু করতে প্রতিনিধি পরিষদ থেকে সিনেটে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। সদ্য সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সিনেটের বিচার প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক পদক্ষেপ হিসাবে এটি করা হয়েছে। গতকাল সোমবার ট্রাম্পের বিরুদ্ধে সিনেটে অভিযোগ উপস্থাপন করা হয়।

গতকাল সোমবার ট্রাম্পের বিরুদ্ধে সিনেটে অভিযোগ উপস্থাপন করা হয়েছে। গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনের হামলার ঘটনায় উস্কানিমূলক বক্তব্য দেয়ায় ট্রাম্পের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালে ট্রাম্প সমর্থকরা হামলা চালায়। নজিরবিহীন ওই হামলায় এক পুলিশ সদস্যসহ ৫ জন নিহত হয়। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদের নয় ডেমোক্র্যাট সদস্য ট্রাম্পের এই অভিশংসন প্রক্রিয়ায় প্রসিকিউটরের ভূমিকায় থাকছেন। সোমবার ওই প্রসিকিউটররা অভিশংসনের বিচার শুরুর জন্য আনুষ্ঠানিক অভিযোগ কংগ্রেসের কাছে হস্তান্তর করেন। প্রধান প্রসিকিউটর জেমি রাসকিন কংগ্রেসে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং এর সরকারের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি নিয়ে ডোনাল্ড ট্রাম্প গুরুতর অপরাধ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করেছেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনে গত ১৩ জানুয়ারি তাকে অভিশংসিত করে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ১০ জন সদস্যও ডেমোক্রেটিক পার্টির আনা ওই অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি ২৩২-১৯৭ ভোটে পাস হয়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মত অভিশংসিত হন ট্রাম্প। যা মার্কিন ইতিহাসে বিরল।

এর আগে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০১৯ সালে আরও একবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প। তবে সে দফায় সিনেটে ভোটাভুটিতে কোনমতে বেঁচে গিয়েছিলেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!