1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

অসহায় নারীকে ব্রজলাল মেম্বারের লাঞ্চনা

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ৮.৪৫ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধিঃ
শাল্লায় ৩নং বাহাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ব্রজলাল দাস আবারো এক অসহায় নারীকে চরমভাবে অপমান করেছেন। এমন অপমান সইতে পারেননি সদর ইউপির সুখলাইন গ্রামের বাসিন্দা রুমা রাণী দাশ। ২৪ জানুয়ারি বিকেলে উপজেলা সদরে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর উপকারভোগী ওই নারীকে অপমান করেন মেম্বার ব্রজলাল দাস। পরে ওই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন আমি একজন অসহায় নারী। প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন। কিন্তু আমার ইট ১মাস ধরে নদীরপাড়ে পড়ে রয়েছে। আমি ও আমার মা মেম্বার ব্রজলাল দাসের পায়ে ধরি আমাকে সহযোগী করার জন্য। কিন্তু ব্রজলাল দাস আমাকে বলেন মহিলাদের তো টাকার অভাব নাই! তোরা খারাপ মহিলা। এখন মেম্বার কি জিনিস শিক্ষা যা!
এবিষয়ে ওই নারী কান্না জড়িত কণ্ঠে বলেন আমাকে মেম্বার দিনের পর দিন চরমভাবে অপমান করায় আমি নিরুপায় হয়ে অভিযোগ করেছি। এব্যাপারে ব্রজলাল দাসের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে সাংবাদিক বুজতে পেরে ফোনটি কেটে দেন তিনি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন বলেন বিষয়টি তদন্ত করে দেখবেন বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!