1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

মৌলভীবাজারে সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন রুমী

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ৭.২৫ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টটার::
মৌলভীবাজারের জেলার সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ (রুমী)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন। শীঘ্রই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ (রুমী) ২৫ তম বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তা হিসেবে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগপ্রাপ্ত হন ২০০৫ সালে। ২০১৬ সালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগপ্রাপ্ত হন।
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছৈলা গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ডাঃ রুমী কালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি কলেজ ও কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্র হিসেবে শিক্ষাজীবন সমাপ্ত করেন।
ডাঃ রুমী অবসরপ্রাপ্ত অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট ও এডভোকেট মরহুম চৌধুরী মহবুব আহমদ ও সৈয়দা ফাতেমা বেগমের জৈষ্ঠ্য পুত্র। সুনামগঞ্জ শহরের কালিবাড়ী আবাসিক এলাকার বাসিন্দা তিনি। সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক এমএলএ ও বিশিষ্ট আইনজীবি মফিজ চৌধুরী তার দাদা এবং সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সৈয়দ এ বি এম মাহমুদ হোসেন তার নানা। সাংসারিক জীবনে তিনি ১ ছেলে ও ২ মেয়ের পিতা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!