1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

শেখ হাসিনার উপহার পাকা দালানঘর পেয়ে খুশি সুনামগঞ্জের ৪০৭ হতদরিদ্র পরিবার

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১, ৭.৩৮ পিএম
  • ৪১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মো. আলা উদ্দিন (৭০)। সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে বাড়ি। এই হতদরিদ্র ভিটেমাটিহীন দিনমজুর বৃদ্ধের নিজে নিজে দাঁড়ানোর শক্তি নেই। অন্যের হাত ধরে, না হয় লাঠিতে ভর দিয়ে কয়েক কদম চলতে পারেন তিনি। ২৩ জানুয়ারি শীতসকালে মহান মুজিববর্ষ উপলক্ষে শেখ হাসিনার উপহার জমিসহ পাকা দালানঘরের দলিল নিতে আসেন। সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন তার হাতে মুজিব শতবর্ষের এই উপহার তুলে দেন। শেখ হাসিনার ছবির সঙ্গে ঘরের ছবি সম্বলিত ফোল্ডারে দলিল ও নামজারির কাগজের ফোল্ডারটি সযতেœ বুকের সঙ্গে মিশিয়ে টিভি স্ক্রীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছিলেন। এই জীবনে পাকা ঘরে বসবাস করবেন এই স্বপ্ন ছিলনা তার। তাই ঘরের কাগজ ও চাবি পেয়ে খুবই উৎফুল্ল ছিলেন হতদরিদ্র আলা উদ্দিন। তার মতো সবাই পাকা ঘর পেয়ে শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
শনিবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার ৫০টি ঘরসহ জেলায় ৪০৭টি পরিবারকে মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্প থেকে পাকা দালানঘর প্রদান করা হয়। প্রতিটি উপজেলায়ই এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সুবিধাভোগীরা এসে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঘরের চাবি ও দলিল নিতে এসে সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের সত্তরোর্ধ দিনমজুর বিধবা নারী নূরজাহান বেগম আবেগাপ্লুত হয়ে পড়েন। ‘তিনি বলেন, আমি মাইনসের বাড়িত থাকতাম। আইজ শেখ হাসিনা আমারে ঘর দিছে। আমি আমার অচল (প্রতিবন্ধী) ছেলে নিয়ে এখন থাকতাম পারমু। আর মাইনসের বাড়ির থাকা লাগলতনা’। এভাবেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সুনামগঞ্জের ভূমি ও গৃহহীন ৩ হাজার ৯০৮ জন মুজিব বর্ষে শেখ হাসিনার উপহার পাবে। এরমধ্যে ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ৪০৭টি পরিবারকে ঘর সনদসহ বুঝিয়ে দেওয়া হয়েছে। ২ শতক জমিতে ২ কক্ষের ঘর, বারান্দা ও রান্নাঘর রয়েছে। রয়েছে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা। আগামী ঘরগুলো মার্চ মাসেই সুবিধাভোগীদের হাতে সমঝে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা বলেন, ১ লাখ ৭১ টাকা বাজাটের মধ্যে ঘর নির্মাণ খুবই কঠিন। তারপরও আমরা সবাই মিলে প্রকৃত সুবিধাভোগীদের খুজে বের করে এই কাজ বাস্তবায়ন করছি। আজ মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিছু ঘর হস্থান্তর করেছেন। বাকিগুলোও আমরা দ্রুত কাজ শেষ করে দরিদ্র সুবিধাভোগী মানুষের হাতে তুলে দেব।
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহারা রুমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফজলুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, প্রফেসর পরিমল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা হাজি নূরুল মোমেন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আবুল কালাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. এডভোকেট আবুল হোসেন প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!