1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

পিছন থেকে ধাক্কা দিল ট্রাক, মারা গেলেন মোটর সাইকেল আরোহী দাদী নাতনি

  • আপডেট টাইম :: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ১.৩৪ এএম
  • ১২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই মদনপুর সড়কে মালবাহী ট্রাক যাত্রীবাহী মোটর সাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দিলে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে দাদী নাতনি মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত মোটর সাইকেল চালককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসি গ্রামের আতাউর রহমানের মা শামসুন্নাহার (৭৫) ও মেয়ে মোছা. জান্নাত বেগম মোটর সাইকেলযোগে সুনামগঞ্জ শহরতলির বড়ঘাট থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। শুক্রবার রাতে গাগলি এলাকায় পৌছলে একটি মালবাহী ট্রাক মোটর সাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই দাদী ও নাতনি মারা যান। গুরুতর আহত হন মোটর সাইকেল চালক শহিদুল ইসলাম। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহায়তায় ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জের সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিয়াজুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনা কবলিত চারজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে একজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান। মোটর সাইকেল চালককে সিলেট রেফার করা হয়েছে। আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেঠন।
শান্তিগঞ্জ থানার ওসি কাজি মোক্তাদীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুজন মারা গেছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। আরেকজন সামান্য চিকিৎসা নিয়েছেন। তবে দুর্ঘটনা ঘটানো ট্রাককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!