1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

শীতার্তদের মধ্যে ছাতকে তালুকদার ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে কম্বল বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ৫.২২ পিএম
  • ৩৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
তালুকদার ফ্যামিলি ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল ও বিহাই গ্রাম এবং চরমহল্লা ইউনিয়নের হাসারুচর গ্রামের শতাধিক শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। দুই দিনব্যাপী কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয় আমেরতল তালুকদার বাড়িতে। হাসারুচর তালুকদার বাড়িতে বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। ট্রাস্টের সেক্রেটারি জাহাঙ্গীর নোমানের পরিচালনা ও ভাইস চেয়ারম্যান মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা মাস্টার শুকুর আলী, হাজী নুরুল হক, আব্দুল খলিল, ফজলুল হক ও কবির আহমদ। ট্রাস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন খরিদিচর সিনিয়র আলিম মাদ্রাসার প্রভাষক ও ট্রাস্টের শিক্ষা উপদেষ্টা মাওলানা মাহমুদুল হক।
কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন তালুকদার ফ্যামিলি ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের প্রধান উপদেষ্টা আলতাফুর রহমান, ট্রাস্টের চেয়ারম্যান ও বৃটেন যুক্তরাজ্য প্রবাসী মারুফুল হক সোহেল, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ডাঃ আব্দুল্লাহ আল আমিন মাসুম, ট্রাস্টের ট্রেজারার ও আমেরিকা যুক্তরাষ্ট্র প্রবাসী মুনতাসীর মান্না, ট্রাস্টের উপদেষ্টা বৃটেন যুক্তরাজ্য প্রবাসী সুমন আলম, ফ্রান্স প্রবাসী জাহাঙ্গীর আলম, সৌদি আরব প্রবাসী ছাদিক আহমেদ ও ফ্রান্স প্রবাসী লায়েক আহমেদ।
ছাতক উপজেলার মানুষের কল্যাণ, শিক্ষার উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনার জন্যে ২০২০ সালের আগস্ট মাসে ছাতকের দুই ইউনিয়নের তিন গ্রামের তালুকদার গোষ্ঠীর মানুষদের উদ্যোগে তালুকদার ফ্যামিলি ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট গঠন করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!