1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শেফু, সম্পাদক সেলিম নির্বাচিত

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১, ৯.২২ পিএম
  • ৪২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২১ সনের নির্বাচনে সভাপতি পদে এডভোকেট নজরুল ইসলাম শেফু ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট আক্তারুজ্জামান আহমদ সেলিম নির্বাচিত হয়েছেন। সোমবার দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট ফাওয়াদুল জাওয়াদ ফলাফল ঘোষণা করেন। উল্লেখ্য নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দু’জনই আওয়ামী লীগের সক্রিয় নেতা। আক্তারুজ্জামান আহমাদ সেলিম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে সোমবার ২০২১ সনের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ভোটগ্রহণ শুরু হয়। ৪০৯ জন ভোটারের মধ্যে ৩৯৫ জন ভোট প্রদান করেন। সভাপতি পদে এডভোকেট রবিউল লেইস রোকেস, এডভোকেট সৈয়দ শামসুল ইসলাম ও এডভোকেট মো. নজরুল ইসলাম শেফু প্রতিদ্বন্ধিতা করেন। ১৮৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন এডভোকেট মো. নজরুল ইসলাম শেফু। তার অপর দুই প্রতিদ্বন্ধী এডভোকেট সৈয়দ শামসুল ইসলাম ১১২ ভোট এবং এডভোকেট রবিউল লেইস রোকেস ৬০ ভোট পান। সাধারণ সম্পাদক পদে এডভোকেট আক্তারুজ্জামান আহমাদ সেলিম ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রতিদ্বন্ধী দুই প্রার্থী এডভোকেট মিজানুর রহম ১৮৮ ভোট ও বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট বদর উদ্দিন ৫১ ভোট পেয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!