1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

দু-এক দিনের মধ্যে দেশে আসছে ১০ লাখ ডোজ টিকা

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১, ৪.৩৪ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
দেশে ১০ লাখ ডোজ টিকা দু-এক দিনের মধ্যে আসছে। করোনাভাইরাসের টিকা ব্যবস্থাপনায় যুক্ত দায়িত্বশীল পর্যায় থেকে আজ সোমবার (১৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্রটি জানিয়েছে, ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের টিকা থেকে ভারত সরকার বাংলাদেশ সরকারকে এই টিকা উপহার হিসেবে দিচ্ছে। এর আগে আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স প্রগ্রামে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশকে কিছু টিকা উপহার হিসেবে দেবে। যা যেকোনো সময় দেশে আসতে পারে।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলেও ঠিক কী পরিমাণ টিকা আসবে কিংবা এই টিকা কাদের- তা পরিষ্কার করেননি স্বাস্থ্যমন্ত্রী। বিষয়টি পরে তুলে ধরা হবে বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!