1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

সম্মাননা পাবেন অবসরে যাওয়া প্রাথমিকের মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১, ১২.১৬ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
অবসরে যাওয়ার পর সরকারি কর্মকর্তাদের মূল্যায়ন তো দূরের কথা পেনশন পেতেও ভোগান্তির শেষ থাকে না। এই পরিস্থিতি পাল্টে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। অধিদফতর সিদ্ধান্ত নিয়েছে, অবসরে যাওয়া প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা, তাঁদের সম্মাননা দেওয়া হবে। অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরা যাতে ভোগান্তিতে না পড়েন সে ব্যবস্থাও নেওয়া হবে।
জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘আমরা যারা স্বাধীন দেশে সম্মানের সঙ্গে বাস করছি তাদের উচিত সেই বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া। এ কারণেই অবসরে যাওয়া মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাবো। এতে পরবর্তী প্রজন্ম শিখবে কীভাবে সম্মানি ব্যক্তিদের সম্মান জানাতে হয়।’
প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের তালিকা আগেই সংগ্রহ করা শুরু করে অধিদফতর। সম্প্রতি মাসিক সমন্বয় সভায় জানানো হয়, চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্যসব বিভাগ থেকে তালিকা পাওয়া গেছে।
সভার সিদ্ধান্তে জানানো হয়, অধিদফতরের গঠিত বাছাই কমিটি সতর্কতার সঙ্গে অনলাইনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তালিকার সঙ্গে যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করবে। অন্যদিকে, পেনশন পেতে যাতে তাঁদের কোনও অনুবিধা না হয় সে বিষয়েও অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!