1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

দিরাই হাসপাতালে সন্তান জন্ম দিলেই সরকারি প্রণোদনা

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১, ৩.০৬ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি ::
সুনামগঞ্জের দিরাইয়ে শিশু ও মাতৃ মৃত্যু হ্রাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসবে প্রণোদনা কার্যক্রম শুরু হয়েছে। ইউএনএফপিএ-এর অর্থায়নে এ প্রকল্পের আওতায় হাসপাতালে এসে সন্তান প্রসব করানো মায়েদের প্রণোদনা প্রদান করা হচ্ছে।
শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রকল্পের আওতায় সন্তান প্রসবকারী মায়েদের হাতে প্রণোদনার টাকা তুলে দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জয়ন্ত চক্রবর্তী, সাংবাদিক মোশাহিদ আহমদ, মিডওয়াইফ শিপ্রা রানী দাস প্রমুখ।
প্রণোদনার টাকা হাতে পেয়ে প্রতিক্রিয়ায় উপজেলার কর্ণগাও গ্রামের গৃহবধূ সুলেখা বিশ^াস বলেন, আজ সকালে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসি। ডাক্তার ও নার্স আপারা খুব যতœ সহকারে আমার সন্তান প্রসব করিয়েছেন। এখন আবার প্রণোদনার টাকা দিয়েছেন, এতে আমি খুবই খুশি। একই অনুভূতি ব্যক্ত করেন গত (শুক্রবার) দিরাই হাসপাতালে এসে সন্তান প্রসবকারী আরেক মা শাল্লা উপজেলার পুটকা গ্রামের নিয়তি রানী দাস।
স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, ইউএনএফপিএ’র সহযোগীতায় সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য বিভাগ দিরাইয়ের বাস্তবায়নে মেটারনিটি ওয়েটিং হোম প্রকল্পের আওতায় মা ও শিশু মৃত্যু রোধে স্বাস্থ্য কেন্দ্রে এসে সন্তান প্রসবে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হয়েছে। এ প্রকল্পে স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি সেবা গ্রহন ও নিরাপদ প্রসব নিশ্চিতে স্বাস্থ্য কেন্দ্রে এসে সন্তান প্রসব করালে মায়ের জন্য প্রণোদনা ঘোষনা করেছে ইউএনএফপিএ।
দিরাই উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, ইউএনএফপিএ’র সহযোগীতায় পাইলট প্রকল্প হিসেবে দিরাই উপজেলায় মা ও শিশু মৃত্যু রোধে স্বাস্থ্য কেন্দ্রে এসে সন্তান প্রসবে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১০ বছরের বেশী বিবাহিত জীবন এমন নারী, বয়স্ক মহিলা কিংবা জরায়ুর সমস্যাজনিত যে কোনো রোগীকে ফ্রি জরায়ু মুখের পরীক্ষা করা হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!