1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

জামালগঞ্জে প্রেসক্লাবের কমিটি গঠন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১, ৭.৪৪ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি:
জামালগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৪টায় জামালগঞ্জস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মো. ওয়ালী উল্লাহ সরকারকে সভাপতি ও মো. নিজাম নূরকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- অঞ্জন পুরকায়স্থ সহ সভাপতি, সহ সাধারণ সম্পদক দিল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আখতারুজ্জামান তালুকদার, অর্থ সম্পাদক মো. বায়জিদ বিন ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিত রায়, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম জাকারিয়া, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও নির্বাহী সদস্য মো. আকবর হোসেন, শেরে আলম শেরু ও জিয়াউর রহমান।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের আনুষাঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনা শেষে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সর্বসম্মতিক্রমে কমিটি অনুমোদন করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!