1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

করোনায় এবার মারা গেলেন সিলেটের নারী চিকিৎসক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১, ৮.৩৫ পিএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেট বিভাগে মহামারি করোনায় প্রাণহানি পুরুষ চিকিৎসকের মধ্য দিয়ে শুরু হয়েছিলো। দীর্ঘ ৯ মাসে চিকিসক, নার্স, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি চাকরিজীবি ও শ্রমজীবিসহ একে একে কেড়ে নিয়েছে ২৭১টি প্রাণ।

এবার সিলেট বিভাগে করোনায় মারা গেছেন এক নারী চিকিৎসক। মাহমুদা খানম লিলি (৬২) নামের এই চিকিৎসক হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) তিনি রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই গোলাম সারোয়ার উদ্দিন বাবলু। বুধবার (১৩ জানুয়ারি) মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে তিনি ব্রেইন স্ট্রোক করে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।

তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের মোল্লা বাড়ির অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার নূরউদ্দিনের মেয়ে । ডাক্তার লিলি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক।
(সিলেট ভিউ)


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!