1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

সুনামগঞ্জে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ৪.১৪ পিএম
  • ৪৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জকে দূর্গত এলাকা ঘোষণা এবং পাউবো কর্মকর্তা, পিআইসি ও ঠিকাদারদের গ্রেফতারের দাবি জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। বুধবার সকাল ১১টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ সদস্যা ফৌজিআরা বেগম শাম্মীর সভাপতিত্বে এবং সদর উপজেলা কমিটির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম পলাশের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে কমিশনের সুনামগঞ্জ পৌরসভা শাখা ও সুনামগঞ্জ সদর উপজেলা শাখাসহ বিভিন্ন সংগঠনভূক্ত উন্নয়নকর্মী ও শ্রেনীপেশার লোকজন অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন কমিশনের উপদেষ্টা ড. মফচ্ছির মিয়া এডভোকেট, সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ মনির উদ্দিন, কমিশনের সদর উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল কাদির শান্তি মিয়া, কমিশনের সাবেক সেক্রেটারী দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, কমিশনের বর্তমান সাধারন সম্পাদক সাংবাদিক আল-হেলাল, সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমেদ তালুকদার, বার্তা সম্পাদক জসিম উদ্দিন, কৃষক নেতা আব্দুল কাইয়ুম, হাওর বাঁচাও আন্দোলনের সদস্য-সচিব সাংবাদিক বিন্দু তালুকদার, কমিশনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।মানববন্ধনের শুরুতে আয়োজক সংগঠনের সাধারন সম্পাদক সাংবাদিক বাউল আল-হেলাল গানের স¤্রাট বাউল কামাল পাশা রচিত“বাঁচে কিনা মানুষ গুরু ভাবিয়া দিন যায়/চৈত্র মাসের বোর ফসল খেয়েছে বন্যায়” শীর্ষক গণসঙ্গীত পরিবেশন করেন। মানববন্ধন শেষে ১৮ দফা দাবী বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও উন্নয়ন মোহাম্মদ সফিউল আলমের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!