1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কাল: শহরে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: বুধবার, ১২ এপ্রিল, ২০১৭, ৪.০৬ পিএম
  • ৫২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাওয়ের লক্ষ্যে বুধবার রাতে শহরে বিক্ষোভ মিছিল করেছে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের কর্মীরা। বুধবার রাতে মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি পাঠাগারে অনুষ্ঠিত জরুরি সভা শেষে কর্মসূচি সফলের লক্ষ্যে মিছিল নিয়ে বের হন নেতবৃন্দ। শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি ফের জগৎজ্যোতি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছেলে ‘দুর্নীতিবাজদের চিনে নিন, এই মাটিতে কবর দিন’ স্লোগানটি বেশ সাড়া ফেলে। মিছিল চলাকালে এই স্লোগানে উজ্জীবিত হয়ে দুই পাশের জনতা হাত নেড়ে অভিনন্দন জানান।
মিছিলে উপস্থিত ছিলেন ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও’ আন্দোলনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক বিজন সেন রায়, যুগ্ম আহ্বায়ক চিত্তরঞ্জন তালুকদার, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালেহ আহমেদ, অ্যাডভোকেট রুহুল তুহিন, কৃষক নেতা আব্দুল কাইয়ূম, কৃষক নেতা রুহুল আমিন, অ্যাডভোকেট এনামম আহমেদ, সংস্কৃতিকর্মী জাহাঙ্গীর আলম, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, মাসুম হেলাল, বিন্দু তালুকদার, এমরানুল চৌধুরী, শামস শামীম, দেওয়ান গিয়াস, এ আর জুয়েল, শহীদ নূর ছাত্র নেতা তারেক চৌধুরী, পুলক তালুকদার প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!