1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

চীনে আবারো ফিরল লকডাউন

  • আপডেট টাইম :: শনিবার, ৯ জানুয়ারী, ২০২১, ৩.৪১ পিএম
  • ২৯৯ বার পড়া হয়েছে
WUHAN, CHINA - FEBRUARY 21 2020: Government workers and volunteers guard at the entrance to a residential block locked down to curb the COVID epidemic in Wuhan in central China's Hubei province Friday, Feb. 21, 2020.- PHOTOGRAPH BY Feature China / Barcroft Studios / Future Publishing (Photo credit should read Feature China/Barcroft Media via Getty Images)

হাওর ডেস্ক ::
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনে এক কোটি ১০ লাখ মানুষের বসবাসের একটি শহর লকডাউনের আওতায় আনা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের হুবেই প্রদেশের শিজিয়াঝুয়াং-এ ১১৭ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত এসেছে।
এছাড়া পার্শ্ববর্তী জিংটাই শহরে নয়জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ওই শহরও লকডাউন করে দেওয়া হয়েছে। শিজিয়াঝুয়াংয়ের বাসিন্দাদের শহর ছাড়তে নিষেধ করা হয়েছে। সেখানকার প্রধান প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। বাস, ট্রেন বন্ধ করে দিয়ে বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে, নতুনভাবে আক্রান্তদের মধ্যে ৬৭ জনের কোনো উপসর্গ দেখা যায়নি। গত বুধবার শিজিয়াঝুয়াংয়ে তারা করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
এদিকে গত বুধবার চীনে মোট ১২৩ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। গত বছরের অক্টোবরের পর এটা সর্বোচ্চ সংক্রমণের ঘটনা।
গতকাল বৃহস্পতিবার শিজিয়াঝুয়াংয়ে ৬৬ জন করোনা রোগী পাওয়া যায়। হুবেই প্রদেশের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সেখানকার দুই শহর লকডাউন করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়া যায়। তারপর দ্রুত সেই প্রাণঘাতী ভাইরাস পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!