1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

জগন্নাথপুরে ছাত্রদলের কমিটি নিয়ে ক্ষোভ, একযোগে ৬ জনের পদত্যাগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১, ৭.৩২ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
দীর্ঘ দুই দশক বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু কমিটি অনুমোদনের পর ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে ৬ জন পদত্যাগ করেছেন।

ছাত্রদল নেতা-কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ছাত্রদলের উপজেলা পৌর ও কলেজ শাখায় কোনো কমিটি না থাকায় নেতা-কর্মীরা কমিটির জন্য জোর লবিং শুরু করেন। গত বুধবার (৬ জানুয়ারি) রাতে জগন্নাথপুর উপজেলা, পৌর ও সরকারি কলেজে কমিটি অনুমোদন দিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া।

কমিটিতে উপজেলা শাখায় মামুনুর রশিদকে আহ্বায়ক এবং সামছুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পৌরসভায় ইমন আহমদকে আহ্বায়ক ও মোবারক হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট পৌর ছাত্রদলের কমিটি ও জগন্নাথপুর সরকারি কলেজে

রহুল আমিনকে আহ্বায়ক ও আব্দুল কাদিরকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা শাখা থেকে জাহিদুল ইসলাম ও জুয়েব হোসাইন পদত্যাগ করেন। পৌর শাখা থেকে পদত্যাগ করেন মির্জা তামিম আহমেদ, ইকবাল হোসেন ও আলাউর রহমান। আর জগন্নাথপুর সরকারি কলেজে শাখা কমিটি থেকে কাশেম মিয়া পদত্যাগ করেন।

তাঁদের মধ্যে কাশেম মিয়া বলেন, ‘আমি আহ্বায়ক প্রার্থী ছিলাম। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কমিটিতে আমাকে যুগ্ম-আহ্বায়ক রাখা হয়েছে। তাই আমি এ পদ থেকে পদত্যাগ করেছি। আজ (শুক্রবার) জেলা কমিটির নিকট পদত্যাগপত্র পৌঁছে দিয়েছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!