1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

সুনামগঞ্জে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মাহিন চৌধুরীর বিরামহীন প্রচারণা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১, ১০.৪০ এএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

আল-হেলাল::
সুনামগঞ্জ পৌরসভার সংরক্ষিত ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচন জমে উঠেছে। মোট ৬জন পদপ্রার্থীর মধ্যে সৎ যোগ্য প্রার্থী মাহিন চৌধুরীকে নিয়ে ভোটাররা নতুন করে চিন্তাভাবনা করছেন। এছাড়া ইতিপূর্বে ঐ ওয়ার্ডে সাবেক মেয়র আয়ুব বখত জগলুলের নির্দেশে তিনি একবার প্রার্থী হয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। এবার পুরনো প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়া সকল প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে তিনি সিনিয়র হওয়ায় ভোটাররা তাকে যোগ্য কাউন্সিলর প্রার্থী হিসেবে বিবেচনায় এনেছেন। ভোটাররা বলেন,ব্যক্তিগত আচার আচরণ,জন্ম বংশ ও ঐতিহ্যের দিক দিয়ে মাহিন চৌধুরী সবার সেরা। তাই তাকে ভোটে নির্বাচিত করা উচিত। উল্লেখ্য মাহিন চৌধুরী সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাতা সেক্রেটারী, বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ মহকুমা শাখার প্রথম সাধারন সম্পাদক,প্রখ্যাত ভাষা সৈনিক এবং ৭১ এর মুক্তিযুদ্ধে বালাট সাবসেক্টরের প্রচার সমন্বয়কারী,সাংবাদিক লেখক গবেষক ও আরপিননগর তালুকদার বাড়ি নিবাসী মরহুম মুহাম্মদ আব্দুল হাই চৌধুরী গোলাপ মিয়া সাহেবের সুযোগ্য দৌহিত্রী,অকাল প্রয়াত সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী সাফি মিয়ার ভাগ্নি এবং সাংবাদিক মরহুম আবেদ মাহমুদ চৌধুরীর আপন চাচাতো বোন। ভোটার রফিকুল ইসলাম কালা মিয়া বলেন,মাহিন চৌধুরী আওয়ামীলীগের রাজনীতির মূলধারার সাথে সম্পৃক্ত একজন মহিলা। তাঁর নানা আব্দুল হাই সাহেব আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারী ছিলেন। তাই একজন আওয়ামীলীগ কর্মী হিসেবে কোন রাজাকারের সন্তানকে নয় আমি মুক্তিযুদ্ধের মূলধারার সুযোগ্য উত্তরাধিকারী মাহিন চৌধুরীকেই ভোট দেবো। উত্তর আরপিননগরের বাসিন্দা এসএস হক শিমুল বলেন,আমার মতে সকল প্রার্থীদের মধ্যে মাহিন চৌধুরীই যোগ্য প্রার্থী। তাকে নির্বাচিত করার জন্য আমি সকলকে অনুরোধ জানাই। আওয়ামী যুব মহিলা লীগের আহবায়ক সানজিদা নাসরিন দিনা (ডায়না) বলেন,সংরক্ষিত ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সকল প্রার্থীদের মধ্যে মাহিন চৌধুরী শুধু বয়সের দিক দিয়েই জেষ্ট নন তিনি আমাদেরও আত্মার আত্মীয়। আরপিননগর এলাকায় একাধিক প্রার্থী থাকলেও আমরা এলাকাবাসী শুধু তাকেই এককভাবে ভোট দেবো। কারণ তিনি ২০০৪ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তখন তিনি মাত্র ৭ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। এবার আমরা পুরনো প্রার্থী হিসেবে তাকে বিপুল ভোটে নির্বাচিত করবো। সংরক্ষিত ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মাহিন চৌধুরী বলেন,আমি আওয়ামীলীগের সহযোগী সংগঠন আওয়ামী যুব মহিলা লীগের একজন কর্মী। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নারী-পুরুষের সুসম উন্নয়নে নিবেদিত বর্তমান জনবান্ধব সরকারের অধীনে একজন নগণ্য সেবক হিসেবে কাজ করার জন্যই নির্বাচনে প্রার্থী হয়েছি। আশা করি এলাকাবাসী আমাকে টেলিফোন প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের সেবক হওয়ার সুযোগ দেবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!