1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জে সরকারের একযুগ পূর্তিতে আওয়ামী লীগের দোয়া মাহফিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১, ১০.৩৮ এএম
  • ৩২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের টানা একযুগ পূর্তিতে সুনামগঞ্জ কেন্দ্রীয় কোর্ট জামে মসজিদে বুধবার বাদ জোহর বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন। এসময় জেলা আওয়ামীলীগ নেতা জুনেদ আহমদ,সিরাজুর রহমান সিরাজ,মোবারক হোসেন,সৈয়দ ইশতিয়াক আহমদ শামীম,সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, প্রভাষক শাহ মোঃ আবু নাসের,মোঃ নিজাম উদ্দিন,আতিকুর রহমান আতিক,হাজী শাহিন মিয়া,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুজ্জামান রিপন,সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইমাম মুয়াযযিন পরিষদের সাবেক সভাপতি হাফেজ মাওলানা জয়নাল আবেদীনসহ মসজিদের ইমাম,মুয়াযযিন ও মুসল্লীয়ানগন ঐ দোয়া মাহফিলে অংশ নেন। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের সার্বিক সফলতা কামনা করে সুনামগঞ্জ কেন্দ্রীয় কোর্ট জামে মসজিদের ইমাম মুয়াযযিন,মুসল্লীয়ানদের সক্রিয় অংশগ্রহনে দোয়া মাহফিল ও বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!