1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগ আমাদের শত্রু নয়-মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

‘হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও’ আন্দোলনে কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া

  • আপডেট টাইম :: সোমবার, ১০ এপ্রিল, ২০১৭, ৬.০৩ পিএম
  • ৫২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ এর ডাকে জেলাব্যাপী ব্যাপক সাড়া পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষে নিঃস্বার্থ দাঁড়ানো এই সংগঠনটি আগামী ১৩ এপ্রিল হাওরের ফসলডুবির ঘটনায় পাউবোর দুর্নীতির বিচার দাবি ও কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে পাউবো অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে। প্রতিদিনই সংগঠকের নেতৃবৃন্দ প্রত্যন্ত এলাকায় গিয়ে কৃষকদের পক্ষে কথা বলছেন। ফসলহারা কৃষকদের সচেতন করার পাশাপাশি পাউবো, পিআইসি ও ঠিকাদারদের দুর্নীতির বিচার দাবি করে সংগঠনটি কৃষকদের ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে।
সোমবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও বিজন সেন রায়ের নেতৃত্বে সংগঠনের কর্মীবৃন্দ শান্তিগঞ্জ ও পাগলা বাজারে মানববন্ধন ও কৃষক সমাবেশ করেছেন। এদিকে পাউবো অফিস ঘেরাও কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে সুনামগঞ্জে। কৃষকদের প্রতি সংহতি জানানোয় তারাও সংগঠনের নেতৃবৃন্দকে অন্তর থেকে গ্রহণ করে কর্মসূচিতে একাতœতা ঘোষণা করেছেন।
উল্লেখ্য সংগঠনটি পাউবোর সংশ্লিষ্টদের দুর্নীতির বিচার দাবি করে হাওরের ফসলরক্ষায় নদনদী খনন ও কৃষকদের পুনর্বাসনসহ সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!