1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

শাল্লায় তিন কর্মকর্তার কৃতিত্ব

  • আপডেট টাইম :: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১, ৯.৪৫ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি::
২০২০ সালে বিভিন্ন ক্ষেত্রে সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন শাল্লার তিন কর্মকর্তা। হাওর রক্ষা বাঁধ নির্মানের চ্যালেঞ্জ মোকাবিলায় ও জনসেবার বিশেষ অবদানের জন্য ইউএনও অব দ্যা ইয়ার-২০২০ নির্বাচিত হয়েছেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মুক্তাদির হোসেন। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি কার্যক্রম বাস্তবায়ন সফলতায় জেলার শ্রেষ্ঠ মৎস্য কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান ও করোনা পরিস্থিতি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে শাল্লার মানুষকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক।
৪ জানুয়ারি ২০২১ শাল্লা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে উনাদের গৌরাম্ভিত কৃতিত্বের জন্য এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার কালি পদ দাসের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফেরদৌস আক্তার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আটগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মোঃ ফজলুল করিম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার বসুদেব দাস, সাংবাদিক পিসি দাশ পিযুষ।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় মিডিয়া কর্মী সহ প্রমূখ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!