1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

ওয়েলকাম ২০২১, গুডবাই ২০২০

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১, ১১.০৩ এএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সূর্যাস্তের মধ্য দিয়ে অনন্তকালের পথে যাত্রা শুরু করেছে বিদায়ী বছর ২০২০। শতাব্দীর সবচেয়ে ভয়ারবহ নীলব ঘাতক করোনার চোখরাঙানির মধ্যেও সব দুঃখ-বেদনা ভুলে সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশও বরণ করেছে নতুন বছরকে। স্বাগতম ২০২১। নতুন বছরের প্রারম্ভে প্রত্যাশ্য মহামারি করোনা থেকে মুক্তি। পশ্চাৎমুখিতার দীপ নিভে যাবে। জাতীয় জীবনে আসবে সাম্য ও সমৃদ্ধি।

২০২০ ছিল মহামারি, যুদ্ধ-বিগ্রহ ও প্রাকৃতিক দুর্যোগের বছর। বাংলাদেশের স্বাধীনতার পর ২০২০ সালে এসে একসঙ্গে অনেকগুলো মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। প্রাণঘাতী করোনা কেড়ে নিয়েছে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, সাংবাদিকসহ দেশের হাজারো মানুষের প্রাণ। ঘটনাবহুল বছরটি মানুষের জীবনাচারে এনেছে আমূল পরিবর্তন। শুধু বাংলাদেশ নয়, করোনার বিরুদ্ধে লড়াই করতে ব্যস্ত ছিল পুরো বিশ্ব।

করোনা মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি, দীর্ঘ সময়ের জন্য সরকারি ছুটি, ব্যবসায়ীদের জন্য প্রণোদনা ঘোষণা প্রশংসা পায়। অন্যদিকে টেস্টে অনিয়ম, করোনা সামগ্রী ক্রয়ে অনিয়ম ও সরকারি সিদ্ধান্তহীনতার সমালোচনা হয় দেশজুড়ে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, শেষ স্প্যান বসানোর মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতুকে দৃশ্যমান করা, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়ে রায়, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ জারি, রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো, যুবা ক্রিকেট দলের আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় বিদায়ী বছরের বড় প্রাপ্তি।

চীনের উহান থেকে ছড়ানো মহামারি, লেবাননের ভয়াবহ বিস্ফোরণ, কৃষাঙ্গ হত্যাকাণ্ডের জেরে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, জলঘোলা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয়, ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলেইমানি হত্যা, বিভিন্ন আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনসহ নানা ঘটনার সাক্ষী ২০২০।

মহামারিতে পুরো বিশ্ব যখন টালমাটাল তখন করোনা টিকার উদ্ভাবনের খবর দেয় রাশিয়া। এরপর ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মানির বায়োএনটেক যৌথভাবে করোনা টিকা উদ্ভাবনের কথা জানায়। আমেরিকা, ইউরোপসহ অনেক দেশেই নাগরিকরা নিতে শুরু করেছেন করোনার ভ্যাকসিন।

করোনা ভ্যাকসিনে নজর আছে বাংলাদেশেরও। যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত অক্সফোর্ডের টিকা জানুয়ারির মাঝামাঝি সময়ের আগেই বাংলাদেশে চলে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনাসহ সব বাধা অতিক্রম করে ২০২১ সালে পৃথিবী নতুন প্রাণ পাবে এ প্রত্যাশা সবার।
হাওর টুয়েন্টিফোর ডটনেটের পক্ষ থেকে পাঠকদের নতুন বছরের শুভেচ্ছা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!