1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দিরাইসহ সিলেটের ৩ পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ শেষ হয়েছে

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ৫.৪৬ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সিলেটে শেষ হয়েছে প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। বিভাগের ৩টি পৌরসভায় সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।
সিলেটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া পৌরসভাগুলো হচ্ছে- মৌলভীবাজারের বড়লেখা, সুনামগঞ্জের দিরাই ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ।
জানা গেছে, ভোটগ্রহণ শুরুর প্রথম দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার। সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রদান করেন ভোটাররা।
এবারই প্রথমবারের মতো পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটাররা যেমন নতুন উদ্দীপনায় ভোট দিয়েছেন তেমনি অনেক স্থানে এই মেশিনে ভোট দিতে গিয়ে বিপাকে পড়েন ভোটাররা।
পূর্ব অভিজ্ঞতা না থাকায় বিষয়টি বুঝে উঠতে না পেরে অনেকেই ভোট দিতে অধিক সময় নিয়েছেন। এতে বাইরে লাইনে অপেক্ষা করে ভোগান্তি পোহাতে হয়েছে বাকি ভোটারদের। আবার অনেক কেন্দ্রে আঙুলের ছাপ না মেলাতেও বিপাকে পড়েন ভোটাররা।
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভায় ১০টি কেন্দ্রের ৪৩টি ভোটকক্ষে (বুথের) ভোটগ্রহণ হয়। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।
বড়লেখা পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মেয়র পদে লড়েন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)।
অপরদিকে, সুনামগঞ্জের দিরাইয়েও সকাল ৮ টা থেকে যথারীতি ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল চারটা পর্যন্ত। ইভিএম-এর মাধ্যমে চলে ভোট গ্রহণ।
দিরাইয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন। মোতায়েন করা হয় দুই প্লাটুন বিজিবি। তাছাড়া প্রতি কেন্দ্রে ১০ জন পুলিশসহ ১৪ জন আনসার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এছাড়াও ভোট চলাকালীন টহল দেয় পুলিশের ৬টি মোবাইল টিম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!