1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ধর্মপাশায় চারদিনে তলিয়ে গেছে ১৫ হাজার ১৮৫ হেক্টর জমি

  • আপডেট টাইম :: বুধবার, ৫ এপ্রিল, ২০১৭, ৪.৩৭ পিএম
  • ৫১১ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ধর্মপাশায় তলিয়ে গেছে ১৫ হাজার ১৮৫ হেক্টর বোরো জমির ফসল। এ উপজেলার ৮২ টি হাওরের মধ্যে ৪৬ টি হাওরের ফসল ইতোমধ্যে তলিয়ে গেছে। এ বছর এখানে ৩১ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছিল।
গত ২৩ ফেব্রুয়ারি থেকে ধর্মপাশা উপজেলায় ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরের ফসল ডুবির ঘটনা শুরু হয়। গত শুক্রবার থেকে সোমবার বিকেল চারটা পর্যন্ত এ উপজেলার ছোট বড় ৮২ টি হাওরের মধ্যে ৪৬ টি হাওরের বাঁধ ভেঙে বোরো জমির ফসল পানিতে তলিয়ে যায়। এ বছর ৩১ হাজার হেক্টর চাষাবাদকৃত জমির মধ্যে ১৫ হাজার ১৮৫ হাজার হেক্টর জমির ফসল বাঁধ ভেঙে তলিয়ে যায়।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের জাড়াকোনা গ্রামের কৃষক লিপু মজুমদার বলেন, আমি বোয়ালা হাওরের ১৮ কেয়ার জমি চাষ করেছিলাম। সে জমিও রোববার রাতে তলিয়ে গেছে এবং সোনামড়ল হাওরে ৬ কেয়ার জমি এখনো আছে। পানি যে ভাবে বাড়ছে সেটিও মনে হয় তলিয়ে যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমদ বলেন, অতিবৃষ্টির কারণে নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফসল রক্ষা বাঁধ ভেঙে ৮২ টি হাওরের মধ্যে ৪৬ টি হাওরের ফসল ইতোমধ্যে তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার বলেন, আমি উপজেলা চেযারম্যান সাহেবকে নিয়ে হাওর পরিদর্শনে আছি। বাকি বাঁধ গুলো যাতে রক্ষা করা যায় সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম চেষ্ঠা অব্যাহত আছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!