1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও: তাহিরপুরে এমপি রতনকে সংবর্ধনা

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ৮.২০ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ের এমপিও ভুক্তকরণ ও চারতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উপলক্ষে স্থানীয় সাংসদ(সুনামগঞ্জ-১) ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার(১৯ ডিসেম্বর) বিকালে বাগলী বাজারে উত্তর শ্রীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।
বাগলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি খালেক মোশারফ এর সভাপতিত্বে ও উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ডা. মনিরুজ্জামান মনির এবং ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহিদুল হায়দার লিটনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীব চন্দ্র রায়।
আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি আবুল হোসেন খান, সহ-সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, ও জেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক এড. আব্দুল করিম, ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. পারভেজ ইষেণ সাবেক চেয়ারম্যান আমির আলী, শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মিয়া, শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা শিপন হায়দার প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!