1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

শনির হাওর রক্ষাবাঁধে কৃষকের সঙ্গে কাজ করলেন নূরুল হুদা মুকুট

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭, ৫.২৮ পিএম
  • ৫৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট তাহিরপুর উপজেলার শনির হাওরের ফসলরক্ষা বাঁধে স্থানীয় কৃষকদের সঙ্গে কাজ করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি বাধে গিয়ে কৃষকদের সহমর্মিতা জানিয়ে বাঁধরক্ষার কাজে অংশ নেন। এসময় তিনি কৃষকদের অভাব ও অভিযোগ অবগত হয়ে জেলা পরিষদের পক্ষ থেকে সহায়তার আশ্বাস প্রদান করেন।
এসময় বাধের কাজে অংশ নেওয়া কৃষকদের সহযোগিতা করেন। তিনি স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া কৃষকদের মধ্যে শুকনা খাবার সরবরাহ করেন এবং তাদেরকে নগদ টাকা ও বাশসহ নানা উপকরণ প্রদান করেন।
নূরুল হুদা মুকুটের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!