1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে জেলা আইনজীবি সমিতির মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭, ৯.২২ এএম
  • ৬১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ:“হাওর বাঁচাও দেশ বাঁচাও’ এই শ্লোগানে হাওর রক্ষা বাঁধের ঠিকাদারদের দুর্নীতি অনিয়ম ও হাওরের ফসল তলিয়ে যাওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জেলা আইনজীবি সমিতি। মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুর ২টায় কোর্ট চত্বরে এ মানববন্ধন হয়। এতে আইনজীবী ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন অংশ নেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমদ, অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনূর আলী, অ্যাডভোকেট শফিকুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, গত কয়েকদিন ধরে বাধ ভেঙ্গে কৃষকের একমাত্র বাচার অবলম্বন বোরো ধান তলিয়ে গেছে। ফসল হারিয়ে সুনামগঞ্জের কৃষকরা এখন দিশেহারা। অনেক কৃষক রয়েছেন যারা ঋণ করে জমি চাষ করেছেন। তাদেরকে ঋণের বোঝা কমানোর জন্য সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে। কৃষকরা যাতে এই দুযোর্গ কাটিয়ে পুনরায় স্বভাবিক জীবনে ফিরতে পারে সে জন্য সরকারকে আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে কৃষিমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীদের সফর করার আহ্বান জানিয়ে কৃষকদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার দাবি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!