1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

বঙ্গবন্ধু বাঙালির শ্বাশ্বত চেতনার নাম: সুনামগঞ্জে সরকারি কর্মকর্তা কর্মচারিদের প্রতিবাদ সভায় বক্তারা

  • আপডেট টাইম :: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ১২.৪৬ পিএম
  • ২৮৭ বার পড়া হয়েছে

তরিকুল ইসলাম::
‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্য নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গা ও জাতির পিতাকে অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জে সরকারি কর্মকর্তা কর্মকর্তা কর্মচারিদের উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারের প্রতিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের কঠোর বিচার দাবি করেছেন। সভায় সরকারের বিভিন্ন বিভাগের হাজারো কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা ও দায়রা জর্জ ওয়াহিদুজ্জামান শিকদার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আমিরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অধ্যক্ষ নীলিমা চন্দ, সিভিল সার্জন ডা. শামসুদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল আমিন, সাবেক সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, হাফিজ মশহুদ চৌধুরী, নাসিমা আক্তার খানম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সারাদেশে মুক্তিযোদ্ধাসহ নানা বিষয়ে ভাস্কর্য রয়েছে। কিন্তু দেশের চিহ্নিত একটি গোষ্ঠী জাতির পিতার ভাস্কর্য নির্মাণের শুধু বিরোধীতাই নয় তার ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ করেছে। বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বাঙালির একটি শ্বাশ্বত চেতনার নাম। এই চেতনা একজন বাঙালি বেঁচে থাকা পর্যন্ত মুছা সম্ভব হবেনা। সরকারি কর্মকর্তা কর্মচারীরা এ ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তি ও ধর্মের নামে দেশের শান্তিপ্রিয় মানুষদের বিভ্রান্ত না করার অনুরোধ জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!