1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

বিশ্বের ৩৯ তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০, ৩.৫২ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
যুক্তরাষ্ট্রভিত্তিক মর্যাদাপূর্ণ ম্যাগাজিন ফোর্বসের তালিকায় বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর মধ্যে ৩৯তম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ম্যাগাজিনটির ওয়েবসাইটে ‘দ্য ওয়ার্ল্ড’স হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল উইমেন’ শীর্ষক এই তালিকাটি প্রকাশিত হয়েছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল টানা ১০ বছর তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লেগার্ড।

নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তৃতীয় স্থান অর্জন করেছেন এবং রানি দ্বিতীয় এলিজাবেথ তালিকায় ৪৬তম স্থান পেয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রোফাইলে ফোর্বস বলেছে যে, শেখ হাসিনা দেশে সুসংহত গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছেন।

ম্যাগাজিনটি আরও লিখেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!