1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

দ.সুনামগঞ্জে দপ্তরিকে গাছে বেঁধে পেটানো যুবলীগ নেতা জামালগঞ্জে গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০, ৩.২৯ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পাওনা টানা না পেয়ে স্কুলের দপ্তরিকে গাছে বেঁধে মারধর করা বহিষ্কৃত যুবলীগ নেতা শাহনুর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলা ভীমখালী ইউনিয়নের লালবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন বলেন, ‘তথ্য প্রযুক্তি ব্যবহার করে শাহনুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আদালতে পাঠানো হবে।’
উল্লেখ্য, পাওনা টাকা না পেয়ে গত ৬ ডিসেম্বর (রোববার) জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের বাসিন্দা ও মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি তোফায়েল আহমেদকে গাছে বেঁধে মরধর করেন শাহনুর মিয়া। মারপিটের ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।
জানা গেছে, ভুক্তভোগী তোফায়েল আহমদ জামিনদার হিসেবে শাহানুর মিয়ার কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়ে তার চাচাতো ভাই শাহজাহানকে দেন। ঋণগ্রহীতা শাহজাহান মিয়া নির্ধারিত সময়ে টাকা না দেওয়ায় শাহানুর মিয়া বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার শালিস হলেও জামিনদার তোফায়েল আহমদ ও তার চাচাতো ভাই শাহজাহান ঋণের টাকা পরিশোধ করেননি।
এরপর ঋণগ্রহীতা শাহজাহান মিয়া গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান। দীর্ঘ দুই বছরেও পাওনা টাকা না পেয়ে রোববার দুপুরে মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি তোফায়েল আহমদকে বিদ্যালয়ের সামনে পেয়ে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের গোড়ায় বেঁধে মারধর করেন পাওনাদার শাহনুর মিয়া। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজও করেন তিনি। মারপিটে তোফায়েলের শরীরের বিভিন্ন জায়গা জখম হয়। পরে স্থানীয় লোকজন তোফায়েল আহমদকে উদ্ধার করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!