1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

আসন্ন ১০ বছরে দরিদ্র হবে আরো ২০ কোটি মানুষ : জাতিসংঘ

  • আপডেট টাইম :: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০, ৬.২৭ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের প্রভাবে আগামী দশ বছরে ২০ কোটির বেশি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাবে। ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে দরিদ্র মানুষের সংখ্যা একশ কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা জাতিসংঘের। ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) এক নতুন গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে।

করোনাভাইরাসে সারাবিশ্বেই বিভিন্ন দেশের আর্থিক অগ্রগতি থমকে গেছে। কাজ হারিয়েছেন বহু মানুষ। সেভাবে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। ফলে বিভিন্ন দেশের আর্থিক বৃদ্ধি, সাধারণ মানুষের জীবনযাপনের মান থমকে গেছে। করোনা মহামারিতে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষ। আগামী এক দশকে ব্যাপক হারে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাবে। না খেতে পেয়ে দিন কাটাতে হবে বহু মানুষকে।

ইউএনের নতুন গবেষণা বলছে, আগামী ১০ বছরে বিশ্বে দ্রুত গতিতে দারিদ্র্যের হার বাড়বে। মহামারির প্রভাব হবে সুদূরপ্রসারী। বিশ্বজুড়ে শোচনীয় পরিস্থিতি তৈরি করবে এই প্রাণঘাতী ভাইরাস। ওই রিপোর্টে আরো বলা হয়েছে, পুরুষদের তুলনায় নারীদের পরিস্থিতি হবে ভয়াবহ। আগামী দশকে ১০২ মিলিয়ন নারী দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। এর ফলে বিশ্বজুড়ে নারী পাচারসহ নানা ধরনের অপরাধ বাড়বে।

বিশ্ব খাদ্য কর্মসূচির পক্ষ থেকে ২০২১ সালে আরো বড় বিপদ আসছে বলে আশঙ্কা করা হয়েছে। উপযুক্ত ব্যবস্থা না নিলে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক আর্থিক তহবিল আইএমএফের।

সূত্র: ইউএন নিউজ


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!