1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

বখাটের ছুরিকাঘাতে সুনামগঞ্জ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আহত

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০, ১১.০৬ এএম
  • ৩১৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ সদর হাসপাতালে বখাটের ছুরিকাঘাতে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গেষ্ঠীর এক সিনিয়র স্টাফ নার্স গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে রাতে দায়িত্বরত নার্সরা নিজেদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন। তারা সাময়িক কর্মবিরতিও পালন করেন। আহত নার্সকে হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বখাটের বিচার দাবি ও নিজেদের সুরক্ষার দাবিতে নার্সরা কঠোর কর্মসূচি দেওয়ার চিন্তা করছেন বলে জানা গেছে।
জানা গেছে শুক্রবার রাত সাড়ে ১০ টায় হাসপাতাল এলাকা হাছননগরের বাসিন্দা বখাটে মিজানুর রহমান আরেকজন বখাটেকে নিয়ে হাসপাতালে প্রবেশ করে। হাসপাতালের ৬ তলায় গিয়ে পারভিন নামক এক আয়াকে খুঁজতে থাকে। এসময় হন্তদন্ত হয়ে বেপরোয়া ঘুরে বেড়ানো মিজানুর রহমানকে এভাবে কাকে খুঁজছেন জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। সে প্যান্টের পকেট থেকে ধারালো ছুরি বের করে শ্রাবন্তী কোচের গলায় পোচ দেওয়ার চেষ্টা করে। তিনি ধস্তাধস্তা করলে তার বাম হাতের কয়েকটি আঙ্গুল কেটে যায়। এসময় হৈচৈ শুরু হলে বখাটে মিজান ও তার সঙ্গী পালিয়ে যায়। কিছুক্ষণ পরে পুলিশ এসে সরেজমিন পরিদর্শন করে গেছে।
সদর থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই আমরা হাসপাতালে যাই। আহত নার্সের সঙ্গেও কথা বলেছে পুলিশ। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে সাথে সাথেই আমরা ব্যবস্থা নেব।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. শামসুদ্দিন বখাটের ছুরিকাঘাতে সিনিয়র স্টাফ নার্স আহত হওয়ার ঘটনা স্বীকার করে বলেছেন এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবেন তারা।
এদিকে নামপ্রকাশে অনিচ্ছুক একজন নার্স বলেন, বরাবরই হাসপাতালে বখাটেরা এসে উৎপাত করে। তাদের বিরুদ্ধে কথা বললে লাঞ্চিত হতে হয়। হাসপাতাল প্রশাসনের কাছে বিচার চেয়েও লাভ হয়না। যার ফলে বখাটেরা বারবার এমন ঘটনা ঘটাচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!