1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

যোদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান স্মরণে শোকসভা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০, ১০.৩৪ পিএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সদ্যপ্রয়াত প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খানের স্মরণে শোকসভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের পক্ষের সচেতন জনতা এই শোকসভার আয়োজন করে।
শোকসভায় স্থানীয় মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, একাত্তরের নির্যাতিত পরিবারের লোকজন এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।
শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শফি উল্লাহ, মুক্তিযুদ্ধের সংগঠক অমরচান দাশ, সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক শামস শামীম, বীর মুক্তিযোদ্ধা পান্ডব চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা উমেষ চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা লাল মোহন দাস প্রমুখ।
শোকসভায় মুক্তিযোদ্ধারা বলেন, আব্দুল হান্নান খান সাহস, ভরসা না দিলে এই এলাকার একাত্তরের খুনি রাজাকারদের বিচারের আওতায় নেওয়া সম্ভব হতোনা। তিনি একাধিকবার শ্যামারচর এসে স্বাক্ষী, অভযোগকারীদের সাহস দিয়েছেন। তাদের নিরাপত্তার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। জীবদ্দশায় তিনি একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে তাদের গ্রেপ্তারও করেছেন। এখন সর্বোচ্চ শাস্তির মুখে আছে রাজাকাররা।
বক্তারা বলেন, আব্দুল হান্নান খান না থাকলে এই এলাকার প্রভাবশালী রাজাকারদের বিরুদ্ধে একাত্তরের শহিদ পরিবার ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন কথা বলতে পারতেন না। আব্দুল হান্নান খানের মহান কর্মই তাকে বাচিয়ে রাখবে বলে জানান বক্তারা।
শোকসভার শুরুতেই উপস্থিত সবাই প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
শোকসভা শেষে শ্যামারচর বাজারে গণহত্যাস্থলে একাত্তরে বীরাঙ্গনা ও বীর মুক্তিযোদ্ধারা মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে স্মরণ করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!