1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলকে জমি দিলেন প্রধানমন্ত্রী: কৃতজ্ঞতা সংশ্লিষ্টদের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০, ১০.৫৯ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের ঘোলঘর-কাজীর পয়েন্ট এলাকায় প্রতিষ্ঠিত জেলার একমাত্র ইংরেজি ভার্সনের বিদ্যাপীঠ সুনামগঞ্জের বিয়াম ল্যাবরেটরি স্কুলকে ৫৬ শতক অকৃষি খাস জমি স্থায়ী বন্দোবস্ত প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে বিয়াম ল্যাবরেটরি স্কুল কতৃপক্ষ। এই উপলক্ষ্যে বিয়াম ল্যাবরেটরি স্কুলের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসিম উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও সুনাগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হাসান, বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিচালনা কমিটির সদস্য আব্দুল হাই জায়গীর রাজ।
গভায় সুনামগঞ্জের শিশুদেরকে মনোরম পরিবেশে ৫৬ শতক জমি স্কুলের জন্য উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুল রহমান মিসবাহ্’র প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয় পাবলিক সার্ভিস কমিশনের সদ্য অবসরপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এঁর প্রতি, দুদকের সনিয়ির সচিব মোহাম্মদ দিলোয়ার বখত, ভূমি সচিব মাকসুদুর রহমান পাটোয়ারি’র প্রতিও কৃতজ্ঞতা জানান বক্তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনের সভায় স্কুলের শিক্ষিকা, শিক্ষার্থী অভিভাবক, গণমাধ্যমীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর কেক কাটা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!