1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

২ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক

  • আপডেট টাইম :: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০, ৬.৪৫ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
কক্সবাজারের টেকনাফে ইয়াবার বড় চালান পাচারকালে ট্রলারসহ মিয়ানমারের সাত রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের ট্রলারে তল্লাশি চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে টেকনাফের সাবরাংয়ের কাটাবনিয়া সংলগ্ন এলাকায় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ তাদের আটক করা হয়।
টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে সাগরপথে ইয়াবার বড় চালান কক্সবাজারের দিকে পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল রাতে কাটাবনিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড সদস্যরা কৌশলে তাদের ধাওয়া করে ট্রলারটি ধরে ফেলে। একপর্যায়ে ট্রলারসহ সাত পাচারকারীকে আটক করে। তাদের স্বীকারোক্তিতে ট্রলারে তল্লাশি চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
লে. কমান্ডার আমিরুল ইসলাম আরো বলেন, উদ্ধার হওয়া ইয়াবা আনুমানিক মূল্য ১৪ কোটি টাকা। এবং ইয়াবাও ট্রলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!